৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৭| বসন্তকাল|
শিরোনাম :
মুগদা পাবনা সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন বিএনপির শরিক দলগুলো বড় ধরনের সংকটে বিজেপিতে ভাঙ্গনের সুর  কুমিল্লায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়বেটিক দিবস পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি র রোগমুক্তি কামনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল সুনামগঞ্জের ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন  কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানববন্ধন মুরাদনগরে অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার খুনিদের ফাঁসী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

কেনো প্রেমিকের সঙ্গে মাহি’র প্রেম ভাঙলো ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫,
  • 183 Time View

ছোটপর্দার মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি নিজের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা প্রকাশ্যে আনলেন। সোশ্যাল হ্যান্ডেলে মাহি’র পোস্ট করা একটি স্ট্যাটাস থেকে এই তথ্য সামনে এসেছে।

জানা গেছে, গেলো কিছুদিন ধরে তার জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ। অনলাইনে নেতিবাচক মন্তব্য ও ট্রলের মুখোমুখি হওয়া, বোনের বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং নিজের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাকে ঠেলে দিয়েছে এক ক্লান্তিকর ও বিপর্যস্ত অবস্থার দিকে।

নিজের এই প্রেমিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের বছর দুয়েক আগে তাকে প্রকাশ্যে এনেছিলেন। তাকে বিয়ে করার কথাও জানিয়েছিলেন। কিন্তু দুই বছর যেতে না যেতেই প্রেমিক সাদাত শাফি নাবিলকে এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা জানাতে গিয়ে। তিনি স্বীকার করেছেন, কিছু ভুল তিনি করেছেন, যা অন্যদের কষ্ট দিয়েছে। সামিরা খান মাহির এই প্রসঙ্গে বলেন, আমি জানি, আমি কিছু হৃদয় ভেঙে ফেলেছি, আর তার জন্য আমি সত্যিই দুঃখিত।

জানা গেছে, কষ্টের মধ্যেও নাকি মাহি হার মানেননি। নিজের দুর্বল মুহূর্তগুলোতে তিনি টের পেয়েছেন, তার ভেতরের শক্তি এখনো নিঃশেষ হয়নি। তিনি বলেন, আমি কেবল ক্লান্ত, হার মানিনি। তিনি আরও জানান, যারা এই মুহূর্তে মানসিকভাবে চাপে আছেন, তারা যেনো জানেন – তারা একা নন। মাহি’র কথায় – আমরা সবাই মানুষ। শেখার, নিরাময়ের আর বেড়ে ওঠার পথে আছি। আর সেটাই আমাদের আসল শক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category