১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:১১| বসন্তকাল|
শিরোনাম :
একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন বিএনপির শরিক দলগুলো বড় ধরনের সংকটে বিজেপিতে ভাঙ্গনের সুর  কুমিল্লায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়বেটিক দিবস পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি র রোগমুক্তি কামনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল সুনামগঞ্জের ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন  কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানববন্ধন মুরাদনগরে অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার খুনিদের ফাঁসী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  কাঠমা জনতা বাজারে মাদক ও চুরি প্রতিরোধে কল্পে মানববন্ধন

” বায়ার্নকে হারিয়ে জার্মান তারকাকে দলে টানছে লিভারপুল “

Mehbub Chowdhury Mugdho
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 194 Time View
জার্মানির তরুণ তারকা ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ। ছবি: রয়টার্স
জার্মানির তরুণ তারকা ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ। ছবি: রয়টার্স

তরুণ জার্মান ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজকে পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। তবে বায়ার লেভারকুসেন ছেড়ে লিভারপুলেই যোগ দিতে পারেন উইর্টজ। বায়ার্ন মিউনিখের সভাপতি হার্বাট হেইনারও ঠিক তাই মনে করেন। তার মতে, এই গ্রীষ্মেই অ্যানফিল্ডে পাড়ি জমাতে পারেন এই জার্মান তারকা।

শুধু বায়ার্ন মিউনিখই নয়, বায়ার লেভারকুসেনের তারকা ফুটবলার উইর্টজকে দলে টানতে চেষ্টা চালিয়েছে ম্যানচেস্টার সিটিও। তবে, বায়ান মিউনিখের সভাপতি হেইনার বলেছেন, তরুণ এই মিডফিল্ডারের লিভারপুলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সালাহ  “

হার্বার্ট হেইনার বলেছেন, ‘ম্যাক্স ইবারল (বায়ার্ন মিউনিখের ডিরেক্টর) আমাকে জানিয়েছেন যে, খুব সম্ভবত উইর্টজ লিভারপুলেই যোগ দিতে যাচ্ছেন।’ যদিও এখনও চুক্তি স্বাক্ষরিত হয়নি, তবে লিভারপুল এবং লেভারকুসেন ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চালাচ্ছে।

জানা গেছে, ট্রান্সফার ফি এবং ইংলিশ ক্লাব থেকে একজন খেলোয়াড়কে নিতে চায় লেভারকুসেন। কারণ, তারা একজন নতুন গোলরক্ষক, একজন ডিফেন্ডার, একজন স্ট্রাইকার এবং উইর্টজের সম্ভাব্য বিকল্প হিসেবে কাউকে দলে যোগ করতে চাইছে।

এবারের মৌসুমে লেভারকুসেনের হয়ে ১৬টি গোল করেছেন উইর্টজ, অ্যাসিস্ট করেছেন ১৫টি। বর্তমানে জার্মানির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেছেন তিনি। কিন্তু লেভারকুসেনে পাঁচ বছর কাটানোর পর নতুন চ্যালেঞ্জ নিতে চান তরুণ এই ফুটবলার।

রোববার (২৫ মে) ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। ২০২৪-২৫ মৌসুমে এটিই তাদের শেষ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category