১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১০:০১| বসন্তকাল|
শিরোনাম :
একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন বিএনপির শরিক দলগুলো বড় ধরনের সংকটে বিজেপিতে ভাঙ্গনের সুর  কুমিল্লায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়বেটিক দিবস পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি র রোগমুক্তি কামনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল সুনামগঞ্জের ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন  কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানববন্ধন মুরাদনগরে অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার খুনিদের ফাঁসী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  কাঠমা জনতা বাজারে মাদক ও চুরি প্রতিরোধে কল্পে মানববন্ধন

মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসুতে তাদের ভরাডুবি ঘটেছে : নুরুল ইসলাম সাদ্দাম

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 65 Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র দলকে উদ্দেশ্য করে বলেন-ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসু নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে।

আজ শনিবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি‘) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ইসলামী ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। ‘হেলমেট পরিহিত শিবিরকর্মী‘ আবরার ফাহাদ হত্যায় জড়িত-টিভি টকশোতে বিএনপি নেত্রীর (নিলুফার ইয়াসমিন) এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, আবরার হত্যায় হিন্দু ছাত্র জড়িত ছিল তারাও নাকি শিবির, যা ঢাহা মিথ্যে ও অপপ্রচার। রাজাকারের ট্যাগ দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা সহিংসতার, গুম-খুনের তান্ডব চালিয়েছিল। তারাও এখন ক্যাম্পাসে সেই পুরানো বন্দোবস্ত-হামলা, সহিংসতা, দখল-চাঁদাবাজি ফিরিয়ে আনতে চায়। আমরা সৎ আদর্শের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবি‘র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ, কৃষিবিদ ফোরামের মহাসচিব শেখ মাসুদ বিশেষ অতিথি ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পবিপ্রবি‘র গ্রীণ ফোরাম সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ। অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, পবিপ্রবি গ্রীণ ফোরাম সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ডাকসু‘র আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: সাখাওয়াত জাকারিয়া, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো: হারুনুর রশিদ রাফি, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-নাহিয়ান, নবীন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আল নাহিয়ান মোস্তাফিজ, এনএসভিএম অনুষদের শিক্ষার্থী ফারিহা তাসনিম প্রমূখ।

পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category