ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা–১৭-এ নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গঠিত এ উপকমিটিতে আজ ১ লা ফেব্রুয়ারি স্বাক্ষর করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ উপকমিটির মাধ্যমে ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।
এ দিকে, জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গঠিত এ নির্বাচনী প্রচারণা উপকমিটি বিএনপির পক্ষে ঢাকা–১৭ আসনে দলীয় কর্মকাণ্ড সমন্বয়, মাঠপর্যায়ে প্রচারণা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষায় কাজ করবে।
দলীয় নেতারা জানান, নির্বাচনের সময়সূচি সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই এ উপকমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে ঢাকা–১৭ আসনে দলীয় কর্মসূচি বাস্তবায়নে কমিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জিয়া প্রজন্ম দল (জেড.পি.ডি)-এর কেন্দ্রীয় কমিটির অনুমোদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ঢাকা-১৭ নির্বাচনী আসনে নির্বাচন পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি সমন্বয় ও সহায়ক কমিটির সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে।
ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণা উপ – কমিটি আহবায়ক জাহাঙ্গীর আলম ভুঁইয়া সাগর, সদস্য সচিব মোঃ সারোয়ার হোসেন রুবেল। উপ কমিটির সদস্য
১/ মোঃ আব্দুল মোহিত চৌধুরী
২/ ইন্তাজ আলী
৩/ আনোয়ার পারভেজ
৪/ জসিম উদ্দিন
৫/ গাজী মনির আহমেদ
৬/ সিকদার মোহাম্মদ কায়েস
৭/ সোহেল চৌধুরী
৮/ সোহেল মাহমুদ
৯/ ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম
১০/ জাকির হোসেন
১১/ আফরোজা আক্তার সোমা
১২/ জাফর ইকবাল
১৩/ সাইফুল ইসলাম
১৪/ সোহেল রানা
১৫/ নজরুল ইসলাম
১৬/ শান্তাহার আলী শান্ত
১৭/ মোঃ হাকিম মন্ডল
১৮/ হামিদুর রহমান
১৯/ মুক্তার হোসেন
২০/ খন্দকার আলমগীর কবির বাবু
২১/ আব্দুল গফুর
২২/ আফরোজা সুলতানা সাথী
২৩/ আবু জাফর অপু
২৪/ হাজী এম এ সেলিম
২৫/ ইমরান খান
২৬/ আহমেদ কবির লিপ্টন
২৭/ আব্দুস সাত্তার
২৮/ মোতালেব হোসেন
২৯/ ফরহাদ হোসেন
৩০/ জাকির হোসেন
৩১/ মনির হোসেন সম্রাট
৩২/ আবুল কালাম
৩৩/ সুমন কুমার গোপ।