৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৪০| গ্রীষ্মকাল|
শিরোনাম :
নজরুলের শতকোটি টাকা দুর্নীতির তথ্য ফাঁস প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন শওকত মাহমুদের বড় মেয়ে মুগদা পাবনা সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন বিএনপির শরিক দলগুলো বড় ধরনের সংকটে বিজেপিতে ভাঙ্গনের সুর  কুমিল্লায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়বেটিক দিবস পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি র রোগমুক্তি কামনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল সুনামগঞ্জের ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন 

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন।

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 62 Time View

বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের পর্যটনসমৃদ্ধ উপজেলা কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কমলগঞ্জের পর্যটন খাতের সম্ভাবনা, উন্নয়নমূলক উদ্যোগ এবং বিদ্যমান সমস্যার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করেন।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী অংকিতা কানু, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, মুজিবুর রহমান রঞ্জু, লেখক-গবেষক আহমদ সিরাজ, মোনায়েম খান, আলেমুজ্জামান আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা দুরুদ আলী, রিসোর্ট মালিকদের সংগঠন ‘অরণ্য নিবাস’-এর প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন প্রমুখ।

আলোচনা সভা শেষে “কমলগঞ্জের পর্যটন: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category